রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৭১টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এর মধ্যে রমনা বিভাগ ১৮ জনকে, লালবাগ বিভাগ ২৮ জনকে, ওয়ারী বিভাগ ৫৫ জনকে, মতিঝিল বিভাগ ৭২ জনকে, তেজগাঁও বিভাগ ৯৪ জনকে, মিরপুর বিভাগ ১৩৪ জনকে, গুলশান বিভাগ ৩২ জনকে, উত্তরা বিভাগ ৫০ জনকে, গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেফতার করেছে। অভিযানে ৭ হাজার ৯৪২ পিস ইয়াবা, ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩.২ গ্রাম হেরোইন, ১টি মোবাইল ফোন, ১টি ছুরি, ৪টি চাপাতি, ১টি স্পোকেট, ২টি হেলমেট, ২টি পিকআপ, ১৫০ লিটার ডিজেল, ১টি ড্রাম, ১টি ব্যাটারি, ১টি প্লাস্টিকের পাইপ ও নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।



