tanaka
প্রচ্ছদজাতীয়আরও চার সংসদীয় কমিটি গঠন

আরও চার সংসদীয় কমিটি গঠন

জাতীয় সংসদে আরও চারটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের ষষ্ঠ দিনে এসব কমিটি গঠনের প্রস্তাব পাস হয়।

পিটিশন কমিটি:
পিটিশন কমিটির সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে। কমিটির সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এবিএম আশরাফ উদ্দিন (নিজান), রকিবুল ইসলাম, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাহিদ ইসলাম ও মো. রফিকুল ইসলাম খান।

কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি:
এই কমিটিরও সভাপতি হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, মো. আসাদুজ্জামান, এএম মাহবুব উদ্দিন, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও আখতার হোসেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি:
এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রেজাউল করিম বাদশা। সদস্যরা হলেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি তিনি সংসদ সদস্য হন), আহম্মদ সোহেল মনজুর, মো. লুৎফুজ্জামান বাবর, মো. মোশারফ হোসেন, শেখ মজিবুর রহমান ইকবাল, এম মঞ্জুরুল করিম রনি, ফেরদৌসী আহমেদ, মো. রুহুল আমিন ও মো. তাজউদ্দীন খান।

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি:
এছাড়া সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি হয়েছেন এএম মাহবুব উদ্দিন।