-
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর ভদ্রা মোড় এলাকায় সংক্ষিপ্ত এ মিছিল বের করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাজশাহী মহানগর যুবলীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। এতে অংশ নেওয়া নেতাকর্মীদের অনেকের মুখে মাস্ক ছিল।
মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলের বিষয়ে জানতে চাইলে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি বলেন, মিছিল হয়েছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে। মামলা হলে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।



