tanaka
প্রচ্ছদটপ নিউজঅপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার

অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার

অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে ব্যয় অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সৎ ও দক্ষ ব্যক্তিদের আরও বেশি কাজের সুযোগ দিতে চায় সরকার। তিনি বলেন, ‘যার যা কাজ, সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।’

সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী।

সম্মেলনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।