tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে অগ্রগতি

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে অগ্রগতি

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নে একটি কমিশন গঠন করেছে সরকার। চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এই কমিশন একটি সময়োপযোগী বেতন কাঠামোর প্রস্তাব তৈরি করবে। চলতি বছরের জুলাই মাসে গঠিত এই পে-কমিশনকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পে-কমিশনের প্রতিবেদন প্রাপ্তির পর সেই অনুযায়ী একটি নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করবে সরকার। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কারণে, নির্বাচন পূর্ববর্তী সময়ে নতুন বেতন কাঠামো ঘোষণা করার সম্ভাবনা খুবই কম। এ বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার নতুন কাঠামো বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিচ্ছে।

এদিকে, কমিশন গঠনের পর ১৪ আগস্ট প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং আর্থ-সামাজিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। এই বাস্তবতায় এখনই নতুন বেতন কাঠামো ঘোষণা কতটা যৌক্তিক, তা নিয়েও সভায় মতবিনিময় হয়।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, “কমিশনকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দেশের সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়গুলো বিবেচনায় নিয়েই একটি ভারসাম্যপূর্ণ ও সময়োপযোগী বেতন কাঠামো প্রস্তাব করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন উপলক্ষে এখন কিছুটা সময়সঙ্কট থাকলেও, প্রতিবেদন জমা পড়লেই সরকারিভাবে ঘোষণা করা হবে। পরবর্তী সরকার এসে তা বাস্তবায়ন করবে।”

এদিকে, নতুন কাঠামো বাস্তবায়নের আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা প্রচলিত নিয়ম অনুযায়ী মহার্ঘভাতা পেতে থাকবেন বলে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এই প্রক্রিয়াকে ঘিরেই এগোচ্ছে সরকারের অর্থ বিভাগ।