tanaka
প্রচ্ছদজাতীয়বাংলাদেশকে নিয়ে পাকিস্তানিদের ইতিবাচক মনোভাব বেশি, ভারতে তুলনামূলক কম: পিউ জরিপ

বাংলাদেশকে নিয়ে পাকিস্তানিদের ইতিবাচক মনোভাব বেশি, ভারতে তুলনামূলক কম: পিউ জরিপ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকদের মধ্যে একে অপরকে নিয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য উঠে এসেছে পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে। এতে দেখা গেছে, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষের মধ্যে বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব তুলনামূলক বেশি হলেও ভারতে এ হার উল্লেখযোগ্যভাবে কম।

জরিপ অনুযায়ী, পাকিস্তানের ৬৬ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। শ্রীলঙ্কায় এ হার ৫৬ শতাংশ। ২০২৪ সালের তুলনায় শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব ৯ শতাংশ পয়েন্ট বেড়েছে।

অন্যদিকে, ভারতে বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন মাত্র ২৫ শতাংশ মানুষ। পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ভারতে এ হার ১০ শতাংশ পয়েন্ট কমেছে।

ধর্মীয় পরিচয়ের ভিত্তিতেও ভারতের মানুষের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য দেখা গেছে। জরিপে অংশ নেওয়া ভারতীয় মুসলিমদের ৪১ শতাংশ বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। বিপরীতে, ভারতীয় হিন্দুদের মধ্যে এ হার ২৩ শতাংশ।

পিউ রিসার্চের বিশ্লেষণে বলা হয়েছে, বয়স, শিক্ষাগত অবস্থান ও ধর্মীয় পরিচয়সহ বিভিন্ন সামাজিক ও জনমিতিক বৈশিষ্ট্যের কারণে প্রতিবেশী দেশগুলোর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য তৈরি হতে পারে।