tanaka

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন,...
প্রচ্ছদজাতীয়আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্ম নেওয়া কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান।

জন্মদিন উপলক্ষে আজ বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া তার স্মরণে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ব্যক্তিগত জীবনে আরাফাত রহমান কোকো ছিলেন অত্যন্ত সাদাসিধে ও অন্তর্মুখী স্বভাবের। রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় স্বাভাবিকভাবেই তিনি আলোচনায় থাকলেও প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করতেন। তবে দেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন কোকো। ওই সময়ে দেশের ক্রিকেটকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান এখনো দেশের ক্রিকেটাঙ্গনে স্মরণ করা হয়।

আরাফাত রহমান কোকো ছিলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই। তার মৃত্যুর পর থেকে প্রতি বছর জন্মদিনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করে আসছেন।