tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকহামলার আশঙ্কায় ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায়: ট্রাম্প

হামলার আশঙ্কায় ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায়: ট্রাম্প

মার্কিন সংবাদমাধ্যম পাঞ্চবোল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক রাজনীতি, ইরান ইস্যু, মধ্যবর্তী নির্বাচন, চীন ও প্রযুক্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন।

ইরান প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তিনি বলেন, “ইরান আমাদের সঙ্গে একটি চুক্তি করতে চায়। তারা চায় না আমরা তাদের ওপর হামলা চালাই।”

তেলের দাম নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ না নেওয়া হলে জ্বালানির দাম কমতে পারে। তবে সংঘাত বা হামলার পরিস্থিতি তৈরি হলে তেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, ইরান নতুন কোনো সংঘাতের মুখোমুখি হতে চায় না।

আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়েও আশাবাদ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই রিপাবলিকানরা জয় পাবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করে বলেন, দেশটির নির্বাচন প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে নানা সমস্যা রয়েছে, যা ২০২০ সালের নির্বাচনসহ বিভিন্ন সময়ে দেখা গেছে।

কিছু অঙ্গরাজ্যের নির্বাচন পরিচালনা পদ্ধতিকে তিনি তৃতীয় বিশ্বের দেশগুলোর ব্যবস্থার সঙ্গে তুলনা করেন। এ পরিস্থিতিতে নির্বাচনে নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার জন্য ‘সেভ আমেরিকা অ্যাক্ট’-এর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

চীন ও প্রযুক্তিগত প্রতিযোগিতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই চীনের কাছে পিছিয়ে পড়তে দেওয়া যাবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্রিপ্টোকারেন্সির মতো খাতে মার্কিন নেতৃত্ব ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমরা চাই না ক্রিপ্টো বিশ্বে চীন আধিপত্য বিস্তার করুক। আমি চাই না এআই ও ক্রিপ্টোর ক্ষেত্রেও চীন জয়ী হোক।”

এ ছাড়া ট্রাম্প জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন। ওই সফরে দুই নেতার বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সেন্টারসহ প্রযুক্তি খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি।