tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিবিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

ডলারের দরপতন এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে যাওয়ার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। টানা তিন কার্যদিবস ধরে দাম বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (৫ আগস্ট) লেনদেন চলাকালে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৭৫ দশমিক ৫৩ ডলারে উঠেছে। এটি গত ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ দাম। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৩৫ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্তের আগে বিনিয়োগকারীরা দেশটির কর্মসংস্থান প্রতিবেদনের দিকে নজর রাখছেন। পাশাপাশি মার্কিন ডলারের দুর্বল অবস্থান এবং অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যহ্রাস মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমিয়ে দিয়েছে। ফলে স্বর্ণের বাজারে ক্রয়ের চাপ বেড়েছে।

ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওয়াং বলেন, বিশ্ব অর্থনীতি ও মূল্যস্ফীতির ওপর জ্বালানি তেলের বাজারের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তাই তেলের দামের ওঠানামা এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন স্বর্ণের দামে সরাসরি প্রভাব ফেলছে।

শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভারের (রুপা) দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬১ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে।

এ ছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৭৯ দশমিক ২৫ ডলারে উঠেছে। একই হারে বেড়ে প্যালাডিয়ামের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৯ দশমিক ১৫ ডলারে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।