tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিগণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বারবার আঘাত এসেছে বিএনপির ওপর, তবুও আমরা ফিরে এসেছি—মির্জা...

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বারবার আঘাত এসেছে বিএনপির ওপর, তবুও আমরা ফিরে এসেছি—মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপিকে ধ্বংস করার বহু চেষ্টা হয়েছে। কিন্তু প্রতিবারই বিএনপি ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে—বাংলাদেশি জাতীয়তাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে।”

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দমন-পীড়নের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রায় ২০ হাজার নেতাকর্মী নিহত হয়েছেন এবং ১,৭০০ জন গুম হয়েছেন। তারপরও বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে গেছে।”

তিনি জানান, গত ১৫ বছর ধরে তারেক রহমান প্রবাসে থেকেও এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বলেন, “আল্লাহর অশেষ রহমতে জনগণ ও ছাত্রসমাজের আন্দোলনের মাধ্যমে আমরা একটি ভয়াবহ ফ্যাসিস্ট সময় থেকে বেরিয়ে এসেছি। এখন সামনে চ্যালেঞ্জ হলো, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করা।”

সংস্কার ও রাজনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “বিএনপি সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর বাস্তবায়নে আন্তরিকভাবে সহযোগিতা করেছে। আমরা ৩১ দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তনের রূপরেখা দিয়েছি। জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে রাজনৈতিক ও নৈতিক পরিবর্তন নিশ্চিত করব।”

বিএনপির অতীত অবদানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণমাধ্যম, বিচার বিভাগ ও অর্থনীতির স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তাঁর হাত ধরেই দেশে পোশাকশিল্প গড়ে ওঠে এবং বৈদেশিক রপ্তানি শুরু হয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন।”