tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীতালাকের পরও একসঙ্গে থাকা, স্ত্রী-শাশুড়িকে হত্যার পর থানায় আত্মসমর্পণ যুবকের

তালাকের পরও একসঙ্গে থাকা, স্ত্রী-শাশুড়িকে হত্যার পর থানায় আত্মসমর্পণ যুবকের

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে মো. শিপন নামে এক যুবকের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর তিনি নিজেই কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে আল আমিন মসজিদের পাশের একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শিপনের সাবেক স্ত্রী রাত্রি (২০) এবং তাঁর শাশুড়ি ফিরোজা বেগম (৩৫)।

পুলিশ জানায়, রাত্রির সঙ্গে শিপনের আগে তালাক হলেও তাঁরা একই বাসায় বসবাস করছিলেন। সকালে পারিবারিক বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিয়ে প্রতিবাদ করলে শিপন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও শাশুড়িকে আঘাত করেন।

ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, ঘটনার পর শিপন পালিয়ে না গিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেন। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।