tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৫৬৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৫৬৮

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন।

রোববার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১২২ জনের মৃত্যু এবং ৩১ হাজার ৪৭৬ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগওয়ারি ভর্তি রোগীর সংখ্যা হলো—ঢাকা বিভাগে ১১৪ জন (ঢাকা উত্তর সিটি ৬৭, দক্ষিণ সিটি ৮২), চট্টগ্রামে ৯৩ জন, বরিশালে ১১০ জন, খুলনায় ৪২ জন, রাজশাহীতে ৩৯ জন, ময়মনসিংহে ১৬ জন এবং সিলেটে ৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১,৭৭৩ জন, জুনে ৫,৯৫১ জন, জুলাইয়ে ১০,৬৮৪ জন এবং আগস্টে এ পর্যন্ত ১০,৪৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সময়ে মৃত্যু হয়েছে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে এ পর্যন্ত ৩৯ জনের।

উল্লেখ্য, দেশে এক বছরে সর্বাধিক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ২০২৩ সালে—৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এরপর ২০২৪ সালে ভর্তি হয় ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১,৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।