tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ঢাকার বায়ু আজ সহনীয়

ঢাকার বায়ু আজ সহনীয়

বিশ্বের ১২৬টি দেশের মধ্যে বায়ুদূষণের দিক থেকে আজ ১৭তম অবস্থানে রয়েছে ঢাকা। শনিবার (২৪ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য উঠে এসেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এ সময় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল উগান্ডার রাজধানী কামপালা। শহরটির বায়ুর মানের স্কোর ছিল ১৭৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

অন্যদিকে, ঢাকার বায়ুর মানের স্কোর ছিল ৯১। এই স্কোর অনুযায়ী, রাজধানীর বাতাস আজ ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।

বায়ুর মানের সূচকে শূন্য থেকে ৫০ স্কোরকে ‘ভালো’ হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।