tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, জুলাইয়ে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। এসব ঘটনায় রাষ্ট্রযন্ত্রের সঙ্গে জড়িত যে-ই থাকুক না কেন, কাউকেই আইনের ঊর্ধ্বে রাখা হবে না।

বুধবার সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম জানান, জাতিসংঘের প্রতিবেদনে জুলাই আন্দোলনে ১,৪০০ জন নিহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৮৬৫ জনের ডিএনএ শনাক্ত করা হয়েছে এবং বাকি নিহতদের পরিচয় শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় অনেক শহীদের মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এসব ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। একই সঙ্গে গণহত্যায় জড়িত ব্যক্তি ও সংশ্লিষ্টদের শনাক্ত এবং বিচার কার্যক্রম এগিয়ে নিতে সরকার কাজ করছে।