tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজধানীঢাকায় বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

ঢাকায় বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

ঢাকার মুগদা থানাধীন এলাকার একটি বাসায় মরিয়ম আক্তার সুবর্ণা (১৫) নামের এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মরিয়ম অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

শনিবার (৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ কামাল জানান, বিকেলের দিকে খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতাল থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

স্বজনদের বরাতে তিনি জানান, পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে মরিয়ম আক্তার বিষপানে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।