tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিবৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লো

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লো

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন ডলার বা ৩৭ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংক–এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, ওই দিন পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭,৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম–৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩৩,০১৩ দশমিক ১৯ মিলিয়ন ডলার।

এর আগে ৩০ জুন পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল ৩৭,৫৬১ দশমিক ৮৯ মিলিয়ন ডলার, আর International Monetary Fund–এর বিপিএম–৬ অনুযায়ী সেই সময় রিজার্ভ ছিল ৩২,৯০০ দশমিক ৬৩ মিলিয়ন ডলার।