tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশছাগল উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন ৪ জন

ছাগল উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন ৪ জন

টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেলকি এলাকায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম. ফজলুর হক।

পুলিশ জানায়, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন ব্যক্তি গর্তে নামেন। পরে তাকে উদ্ধার করতে একে একে আরও কয়েকজন নিচে প্রবেশ করেন। এ সময় গর্তের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা অচেতন হয়ে পড়েন। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

নিহতরা সবাই গারো সম্প্রদায়ের সদস্য এবং প্রাথমিকভাবে তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। নিহতরা হলেন— টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), স্থানীয় বাসিন্দা গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।