দুর্নীতি নিয়ন্ত্রণে নতুন বেতন কাঠামো বা পে-স্কেল বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আর্থিক সংকট ও কম বেতনের কারণে অনেকেই দুর্নীতির দিকে ঝুঁকে পড়েন। তাই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলে তাদের চাহিদা পূরণ হবে এবং দুর্নীতি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, গত প্রায় ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় ধরনের কোনো ইনক্রিমেন্ট হয়নি, অথচ এ সময়ে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য আনতেই নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রীর ভাষায়, সরকারি কর্মচারীদের আয় বাড়লে তাদের জীবনমান উন্নত হবে এবং স্বাভাবিকভাবেই দুর্নীতির প্রবণতা হ্রাস পাবে।



