tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানি শহরে ‘রহস্যময়’ বিস্ফোরণের শব্দ, উত্তেজনার মধ্যে বাড়ছে উদ্বেগ

ইরানি শহরে ‘রহস্যময়’ বিস্ফোরণের শব্দ, উত্তেজনার মধ্যে বাড়ছে উদ্বেগ

হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের সিরিক শহর ও এর আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বৃহস্পতিবার (১১ জুন) এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

Sirik এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির সংলগ্ন হওয়ায় ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। একইভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্যও নিশ্চিত করা হয়নি।

ঘটনাস্থল থেকে রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিক জানান, “কয়েক মিনিট আগে সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।” তবে তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি।

এরই মধ্যে টানা দুই দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার উত্তেজনা চলমান রয়েছে। পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “আজ রাতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অত্যন্ত কঠোরভাবে আঘাত হানবে।” পাশাপাশি তিনি দাবি করেন, অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো, বিশেষ করে কৌশলগত খার্গ আইল্যান্ডসহ বিভিন্ন স্থাপনা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে এবং দেশটির তেল ও গ্যাস বাজারে প্রভাব বিস্তার করবে।