tanaka

জাতীয় কাজুবাদাম দিবস আজ: নিয়মিত কাজুবাদাম খাওয়ার ৭ উপকারিতা

প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেশিয়াম, তামা ও জিঙ্কে সমৃদ্ধ কাজুবাদাম। নিয়মিত ও পরিমিত পরিমাণে এই বাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য, পেশি, হাড় ও রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে উপকার পাওয়া যেতে পারে।
প্রচ্ছদরাজনীতিজুলাই সনদ বাস্তবায়নে গণভোট নয়, রাজনৈতিক ঐকমত্যই যথেষ্ট: বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নয়, রাজনৈতিক ঐকমত্যই যথেষ্ট: বিএনপি

বিএনপি মনে করে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট বা গণপরিষদের চিন্তা বাস্তবসম্মত নয়। দলটির মতে, এই সনদ হলো জনগণের সামনে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার, যা আইন থেকেও শক্তিশালী। এসব অঙ্গীকারমূলক সংস্কার সংবিধান সংশোধনের আওতায় না পড়লে, অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে তা নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে পারে। আর সংবিধান সংশোধন প্রয়োজন এমন প্রস্তাবগুলো নির্বাচনের পর সংসদের মাধ্যমেই বাস্তবায়ন হবে।

সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন নিয়ে বিভিন্ন দলের বক্তব্য এবং প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হয়।

বিএনপি মনে করে, গণতন্ত্রে নানা মত থাকা স্বাভাবিক। অন্য রাজনৈতিক দলের বক্তব্যকে দলটি রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে এবং কোনো সরাসরি দ্বন্দ্বে জড়াতে চায় না। তাদের প্রধান দাবি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

নেতাদের মতে, দেশে ইতিমধ্যেই নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে এবং আগামী ফেব্রুয়ারির রমজান শুরুর আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে—এটাই তাদের প্রত্যাশা।

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে। ইতিমধ্যে গণভোট, সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ, কিংবা রাষ্ট্রপতির ঘোষণা—এমন নানা প্রস্তাব এসেছে। জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যথাক্রমে গণভোট ও গণপরিষদের মাধ্যমে সনদ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে।

তবে বিএনপি এসব প্রস্তাবকে বাস্তবসম্মত মনে করে না। তাদের মতে, জুলাই সনদ বহু ইস্যুভিত্তিক হওয়ায় গণভোট আয়োজন করা যৌক্তিক নয়। তাছাড়া সংবিধান বিদ্যমান থাকা অবস্থায় গণপরিষদেরও প্রাসঙ্গিকতা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার সংবিধানের আওতায়ই দায়িত্ব পালন করছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের কাজও সংবিধানের ভিত্তিতেই এগোচ্ছে।

বিএনপির অবস্থান, মূল বিষয়টি হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার—যা বাস্তবায়নে দলগুলো প্রতিশ্রুতিবদ্ধ। যদি কোনো দল এই প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে জনগণ ভবিষ্যতের নির্বাচনে তার জবাব দেবে।

বৈঠকে সম্প্রতি পুলিশ ও প্রশাসনে রদবদল নিয়েও আলোচনা হয়। বিএনপি এসব বদলির সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা অস্বীকার করে এবং এ ধরনের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করে। তবে সরকার চাইলে, প্রয়োজন অনুযায়ী বিএনপি সহযোগিতা করতে প্রস্তুত—এমনটাও জানানো হয়।