tanaka

জাতীয় কাজুবাদাম দিবস আজ: নিয়মিত কাজুবাদাম খাওয়ার ৭ উপকারিতা

প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেশিয়াম, তামা ও জিঙ্কে সমৃদ্ধ কাজুবাদাম। নিয়মিত ও পরিমিত পরিমাণে এই বাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য, পেশি, হাড় ও রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে উপকার পাওয়া যেতে পারে।
প্রচ্ছদআন্তর্জাতিকপ্রথমবার উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

প্রথমবার উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হওয়ার পর দুই পাইলটকে উদ্ধার করতে চালকবিহীন স্পিডবোট ড্রোন ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক ইতিহাসে এই প্রথম কোনো জলপথভিত্তিক উদ্ধার অভিযানে ড্রোন প্রযুক্তির ব্যবহার করা হলো।

মঙ্গলবার (৯ জুন) এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সোমবার ওমান উপকূলসংলগ্ন জলসীমায় টহলরত একটি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সেন্টকম জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই পাইলটকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার প্রায় দুই ঘণ্টার মধ্যেই অভিযান সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে উদ্ধার হওয়া দুই সেনাসদস্যই স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

প্রাথমিক বিবৃতিতে উদ্ধার অভিযানের বিস্তারিত জানানো না হলেও পরে মার্কিন সামরিক কর্মকর্তারা সিবিএস নিউজকে জানান, অভিযানে একটি চালকবিহীন স্পিডবোট ড্রোন ব্যবহার করা হয়েছিল। বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরের বিশেষ ইউনিট টাস্ক ফোর্স ৫৯ ড্রোনটি পরিচালনা করে।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে এটিই প্রথম ঘটনা যেখানে জলপথে পরিচালিত উদ্ধার অভিযানে ড্রোন মোতায়েন করা হয়েছে। টাস্ক ফোর্স ৫৯-এর ২০২৩ সালের নথিতে বিভিন্ন ধরনের নৌ-ড্রোনের উল্লেখ থাকলেও এবারের অভিযানে ঠিক কোন মডেলের স্পিডবোট ড্রোন ব্যবহার করা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  বলেন, “পাইলটরা ভালো আছেন, কেউ আহত হননি।”

ঘটনাটি নিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছে। তবে তারা বিদেশি সংবাদমাধ্যমের তথ্য উদ্ধৃত করা ছাড়া নতুন কোনো তথ্য দেয়নি। হরমুজ প্রণালির কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর প্রথম প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।