tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়‘সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না’

‘সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জঙ্গল সলিমপুরসহ দেশের বিভিন্ন এলাকায় র‍্যাব ও পুলিশের ওপর হামলার ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এর ফল খুব শিগগিরই দৃশ্যমান হবে। তিনি বলেন, “সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না।”

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সম্প্রতি চট্টগ্রামে র‍্যাব ও পুলিশের ওপর হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন স্থানে সংঘটিত হামলার ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

জঙ্গল সলিমপুর প্রসঙ্গে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসনের ঘাটতি ছিল এবং দুর্বৃত্তায়ন এক ধরনের মহামারিতে পরিণত হয়েছিল। জঙ্গল সলিমপুর যেন রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্রে পরিণত হয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনী এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।”

তিনি আরও জানান, সেখানে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং একাধিক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে ওই এলাকায় পুলিশ একাডেমি, র‍্যাব একাডেমি ও ক্রীড়া কমপ্লেক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “চট্টগ্রাম জেলা কারাগার স্থাপনের পরিকল্পনাও আগে থেকেই ছিল। কিন্তু সন্ত্রাসীরা তাদের পুরোনো আধিপত্য বজায় রাখতে চাইছে। তারা যে উদ্ধত আচরণ ও দুঃসাহস দেখিয়েছে, তা কঠোরভাবে দমন করা হবে।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সীমান্তে কোনো সমস্যা দেখা দিলে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা হয়। সম্প্রতি দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বিজিবি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। কোথাও কোথাও পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনাও ঘটেছে, তবে তা সীমান্ত পরিস্থিতিতে অস্বাভাবিক নয়। পরবর্তীতে আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হয়েছে।

তিনি আরও বলেন, “জাতীয়ভাবে উদ্বেগ বা উত্তেজনা সৃষ্টির মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।”