tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়বায়ুদূষণে শীর্ষে কায়রো, ঢাকার খবর কী

বায়ুদূষণে শীর্ষে কায়রো, ঢাকার খবর কী

বিশ্বে জলবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কাজের জন্য প্রতিদিন বাড়ছে বায়ুদূষণ। বিশ্বে বায়ুদূষিত শহরের তালিকায় আজ সকাল ৯টায় শীর্ষ ৫-এ রয়েছে ঢাকার নাম।একইসঙ্গে এ সময়ে বাতাসের মান ছিল ১৪৯। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।একিউআই লাইভ আপডেটে বলা হয়, মিশরের রাজধানী কায়রো ১৬৬ বায়ুমান স্কোর নিয়ে রয়েছে তালিকার শীর্ষে।তালিকায় দ্বিতীয় অবস্থানে চীনের চেংদু এবং একই স্কোর নিয়ে ৪র্থ অবস্থানের চীনের আরেক শহর বেইজিং। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো।তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।