tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয়েছে। আজ রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

বৈঠকে বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে অন্যতম হলো—সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধা এবং সাধারণ ভিসা প্রক্রিয়া সহজীকরণ।

সংবাদ সম্মেলনে ইসহাক দার বাংলাদেশের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তর্জাতিক ফোরামগুলোতেও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

১৯৭১ সালের প্রসঙ্গে তিনি বলেন, “এই ইস্যুটি ১৯৭৪ সালে চুক্তির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে, এবং পরবর্তীতে জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরে ক্ষমা প্রার্থনা করেছিলেন।” তিনি আরও বলেন, “ইসলাম আমাদের শেখায়—ভাইয়ের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে হয়। অতীতকে পেছনে রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।”

উল্লেখ্য, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার শনিবার দু’দিনের সফরে ঢাকা আসেন।