tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিনেতাকর্মীদের ধৈর্য ও সহনশীলতার আহ্বান আমিনুল হকের

নেতাকর্মীদের ধৈর্য ও সহনশীলতার আহ্বান আমিনুল হকের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক দলীয় নেতাকর্মীদের প্রতি ধৈর্যশীল ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি সাধারণ মানুষের দল—এজন্য দলের কোনো নেতাকর্মী যেন জনগণের ওপর অন্যায় বা প্রভাব বিস্তার না করে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে ভোলা বহুমুখী সমবায় সমিতির আয়োজনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, “আমাদের প্রত্যেকের আচরণে সহনশীলতা ও ধৈর্য থাকা প্রয়োজন। আওয়ামী লীগ যেভাবে সাধারণ মানুষের ওপর অন্যায়ভাবে প্রভাব খাটিয়েছে, আমরা সেই পথ অনুসরণ করব না। আমি স্পষ্টভাবে বলছি—বিএনপির কোনো নেতাকর্মী যেন সাধারণ মানুষের ওপর অন্যায় না করে বা ক্ষমতার অপব্যবহার না করে। যদি কেউ তা করে, তাহলে আমি নিজেই তার বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, “বিএনপিকে আমরা একটি সত্যিকার জনগণের দল হিসেবে দেখতে চাই। আমাদের রাজনীতি জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য। পল্লবী-রূপনগরের প্রতিটি মানুষের পাশে থেকে আমি তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই। আমি শুধু একজন প্রার্থী নই, আমি ধানের শীষের প্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।”

সভা শেষে তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।