tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়৭১ সালের অমীমাংসিত ইস্যু দু’বার সমাধান হয়েছে: ইসহাক দার

৭১ সালের অমীমাংসিত ইস্যু দু’বার সমাধান হয়েছে: ইসহাক দার

১৯৭১ সালের গণহত্যা ও অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়ে দুইবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে ইসহাক দার বলেন, “১৯৭৪ সালে প্রথমবার এই ইস্যুগুলোর নিষ্পত্তি হয়েছিল। তখন স্বাক্ষরিত দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর ২০০২ সালে জেনারেল পারভেজ মোশাররফ ঢাকা সফরে এসে বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষমা চান ও সমাধানের ইঙ্গিত দেন। তাই এটি দু’বার সমাধান হয়েছে— একবার ১৯৭৪ সালে, আরেকবার ২০০২ সালে।”