tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআদালতএকদিনে সুপ্রিম কোর্টে ৪০৯ মামলা নিষ্পত্তি

একদিনে সুপ্রিম কোর্টে ৪০৯ মামলা নিষ্পত্তি

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়াল উপস্থিতিতে একদিনেই সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ১ হাজার ১৭৪টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মোট ৪০৯টি মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৫২টি মামলার শুনানি হয় এবং ৩০টি মামলা নিষ্পত্তি করা হয়। একই সময়ে হাইকোর্ট বিভাগে ১ হাজার ১২২টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়, যার মধ্যে ৩৭৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে একদিনেই সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ৪০৯টি মামলার নিষ্পত্তি সম্পন্ন হয়েছে।

এর আগে গত ২৩ এপ্রিল ভার্চুয়াল শুনানির মাধ্যমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ১ হাজার ৪৬০টি মামলার শুনানি শেষে ৫৯৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছিল। এছাড়া ২২ এপ্রিল উভয় বিভাগে আরও ১৭৭টি মামলা নিষ্পত্তি করা হয়।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে সপ্তাহে দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) হাইকোর্টে ভার্চুয়ালি বিচারকার্য পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৯ এপ্রিল হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারির পর থেকেই প্রতি সপ্তাহে এই দুই দিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।