tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়দেশের পর্যটন খাতের প্রসারে ভূমিকা রাখছে এটিজেএফবি: প্রতিমন্ত্রী

দেশের পর্যটন খাতের প্রসারে ভূমিকা রাখছে এটিজেএফবি: প্রতিমন্ত্রী

দেশের পর্যটন খাতের প্রসারে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।সকাল ৬টায় পুলিশ প্লাজা পয়েন্ট থেকে শুরু হওয়া এই আয়োজনে ছিল ৭ দশমিক ৫ কিলোমিটার প্রতিযোগিতামূলক রান এবং ২ কিলোমিটার ফান রান। দেশের বিভিন্ন পেশার মানুষ, বিশেষ করে এভিয়েশন ও ট্যুরিজম খাতের সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। এক হাজারের বেশি দৌড়বিদ এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, এটিজেএফবির এই আয়োজন একদিকে যেমন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে, অন্যদিকে বাংলাদেশের পর্যটন খাতের প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই ধরনের আয়োজন আমাকে ব্যক্তিগতভাবেও উদ্বুদ্ধ করেছে এবং ভবিষ্যতেও এতে অংশ নেওয়ার আগ্রহ রয়েছে।  প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের ইমারের মতো (ইমার প্রোপার্টিজ) বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কথা বলছি। তারা বুর্জ খালিফা নির্মাণ করেছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে বাংলাদেশের পর্যটন স্থাপনার উন্নয়নে তাদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

ইভেন্টটির টাইটেল স্পন্সর ছিল রিদম গ্রুপ। গ্রুপটির উপ-ব্যবস্থাপনা পরিচালক আবির হোসেন বলেন, বড় থেকে ছোট- সব বয়সের মানুষের স্বাস্থ্য সচেতন অংশগ্রহণ দেখে আমি সত্যিই অভিভূত। এ ধরনের আয়োজন আমাদের সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। আগামী বছর আমরা এই আয়োজনকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যেতে চাই।