tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়উপজেলা পরিষদে এমপিদের জন্য থাকবে ‘পরিদর্শন কক্ষ’

উপজেলা পরিষদে এমপিদের জন্য থাকবে ‘পরিদর্শন কক্ষ’

দেশের প্রতিটি উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালে তিনি জানান, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শে এ বিষয়ে ইতোমধ্যে সরকারি আদেশ (জিও) জারি করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, উপজেলা পরিষদের নতুন কিংবা পুরোনো ভবনে বিদ্যমান সুযোগ-সুবিধা অনুযায়ী একটি কক্ষ প্রস্তুত করা হবে। এতে থাকবে এটাচ বাথরুম ও প্রয়োজনীয় আসবাবপত্র, যাতে সংসদ সদস্যরা স্বাচ্ছন্দ্যে বসতে ও কাজ করতে পারেন। বিধিমালা অনুযায়ী এমপিদের নামে সরাসরি কক্ষ বরাদ্দের সুযোগ না থাকায় এটির নাম দেওয়া হয়েছে ‘পরিদর্শন কক্ষ’।

তিনি আরও বলেন, এই কক্ষ ব্যবহার করে সংসদ সদস্যরা দাপ্তরিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময় করতে পারবেন।

মীর শাহে আলম জানান, কোনো সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় একাধিক উপজেলা থাকলে প্রতিটি উপজেলাতেই তার জন্য পৃথক পরিদর্শন কক্ষের ব্যবস্থা রাখা হবে।