পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে আশাবাদ তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে Reuters।
এর আগে সোমবার (২০ এপ্রিল) আলোচনা নিয়ে অনিশ্চয়তার কারণে তেলের দাম প্রায় ৬ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে নতুন করে ইতিবাচক প্রত্যাশা তৈরি হওয়ায় মঙ্গলবার বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে।
এদিন আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা ০.৬ শতাংশ কমে ৯৪.৯৪ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে ডব্লিউটিআই মে মাসের দর ব্যারেলপ্রতি ১.১১ ডলার বা ১.২ শতাংশ কমে ৮৮.৫০ ডলারে নেমে এসেছে।
এদিকে সম্ভাব্য আলোচনার খবর এশিয়ার শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব ফেলেছে। চলতি সপ্তাহেই দুই দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ও স্বস্তি কিছুটা ফিরে এসেছে।



