tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকপরবর্তী লক্ষ্য মঙ্গল, জানালেন ডোনাল্ড ট্রাম্প

পরবর্তী লক্ষ্য মঙ্গল, জানালেন ডোনাল্ড ট্রাম্প

চন্দ্রাভিযান শেষে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করেছেন আর্টেমিস ২-এর নভোচারীরা। এই অর্জনে তাদের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার এক অভিনন্দন বার্তায় তিনি জানান, এই সাফল্যের পর মানবজাতির পরবর্তী বড় লক্ষ্য হবে মঙ্গল গ্রহে অভিযান। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘আর্টেমিস ২-এর অসাধারণ ও মেধাবী ক্রু সদস্যদের অভিনন্দন। পুরো মিশন ছিল চমৎকার, অবতরণও হয়েছে নিখুঁত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি গর্বিত।’

তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই হোয়াইট হাউসে আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। আমরা আবারও এমন অভিযান পরিচালনা করব—আর আমাদের পরবর্তী গন্তব্য হবে মঙ্গল গ্রহ।’