বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে মজুত জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল—১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এছাড়া অকটেনের মজুত ১০ হাজার ৫০০ মেট্রিক টন এবং পেট্রোল ১৬ হাজার মেট্রিক টন।
তিনি আরও জানান, জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে আমদানি অব্যাহত রেখেছে। অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে। গত এক মাসে পরিচালিত অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
তেলের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।



