tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিদামের চেয়ে দুষ্প্রাপ্যতা বড় সমস্যা হয়ে উঠতে পারে

দামের চেয়ে দুষ্প্রাপ্যতা বড় সমস্যা হয়ে উঠতে পারে

বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক জটিল বাস্তবতার মুখোমুখি। একদিকে রিজার্ভে সাময়িক স্বস্তি, অন্যদিকে ঋণের চাপ, বিনিয়োগে স্থবিরতা ও ব্যাংকিং খাতে গভীর সংকট। এই প্রেক্ষাপটে অর্থনীতিবিদ ড. এম এম আকাশ তুলে ধরেছেন এমন এক কাঠামোগত সমস্যার চিত্র, যা দীর্ঘদিন ধরে অর্থনীতিকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে ‘ক্রোনি ক্যাপিটালিজম’।

তার বিশ্লেষণে উঠে এসেছে কীভাবে ব্যবসায়ী গোষ্ঠী, আমলাতন্ত্র ও রাজনৈতিক প্রভাবের জটিল যোগসূত্র রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার, বৈষম্য ও আস্থাহীনতার জন্ম দিয়েছে। নতুন সরকারের জন্য তাই শুধু তাৎক্ষণিক সংকট মোকাবিলা নয় বরং সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে অর্থনীতিকে পুনর্গঠনের চ্যালেঞ্জই এখন সবচেয়ে বড়।জাগো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের কোন ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সে পরামর্শও দিয়েছেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ। সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন।এম এম আকাশ: বর্তমান সরকার অনুকূল ও প্রতিকূল—উভয় ধরনের অর্থনৈতিক অবস্থা উত্তরাধিকার হিসেবে পেয়েছে। ইতিবাচক দিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বৈদেশিক মুদ্রা রিজার্ভের তুলনামূলক স্বস্তিদায়ক অবস্থান। আওয়ামী লীগ সরকার পতনের পর একসময় রিজার্ভ অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল। কারণ আগে যে উচ্চ রিজার্ভ দেখানো হতো তার মধ্যে পরিমাপের কারসাজি ও অস্থিতিশীলতা ছিল।

পরবর্তীসময়ে বিশেষ করে আইএমএফের মুদ্রার অবমূল্যায়ন সংক্রান্ত নীতিমালা অনুসরণ, রেমিট্যান্সপ্রবাহ বৃদ্ধি ও রপ্তানি ত্বরান্বিত হওয়ার ফলে অন্তর্বর্তী সরকারের সময়ে রিজার্ভ প্রায় ৩২ বিলিয়ন ডলারে উন্নীত হয়। তবে একই সঙ্গে বৈদেশিক মুদ্রা ব্যয়ের চাপ দ্রুত বাড়ছে।এম এম আকাশ: বৈদেশিক ঋণের পরিমাণ অত্যন্ত বেড়ে গেছে, যা ভবিষ্যতে কিস্তি পরিশোধের সময় রিজার্ভের ওপর বড় চাপ সৃষ্টি করবে। নতুন শর্তের কারণে মুদ্রার অবমূল্যায়নের চাপ বাড়তে পারে, ফলে আমদানি পণ্যের দাম বাড়বে এবং ‘কস্ট-পুশ’ ইনফ্লেশন (মূল্যস্ফীতি) বাড়বে। যদিও আপাতত রিজার্ভ থাকায় আমদানি ব্যয় মেটানো সম্ভব, তবুও তেল সংকটের ঝুঁকি রয়েছে- এক্ষেত্রে দামের চেয়ে দুষ্প্রাপ্যতা বড় সমস্যা হয়ে উঠতে পারে। সুযোগ নিতে পারে মজুতদাররা।এম এম আকাশ: সবচেয়ে বড় সমস্যা হলো ক্রোনি ক্যাপিটালিজম, যেখানে ব্যবসায়ী গোষ্ঠী, আমলা ও রাজনীতিবিদদের একটি ত্রিভুজ ক্ষমতা কাঠামো গড়ে উঠেছে। এই কাঠামোর মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট, দুর্নীতি ও বৈষম্য দীর্ঘদিন ধরে চলেছে। ১৯৭৫ সালের পর ব্যক্তিগত সম্পদের ওপর সীমা তুলে দেওয়ার মাধ্যমে এই প্রবণতা আরও শক্তিশালী হয়। ফলে দ্রুত ধনী হওয়ার প্রবণতা, মানি লন্ডারিং ও পুঁজি পাচার বেড়েছে। কর ব্যবস্থার আওতায় তাদের আনা সম্ভব হয়নি।এম এম আকাশ: সবচেয়ে বড় সমস্যা হলো ক্রোনি ক্যাপিটালিজম, যেখানে ব্যবসায়ী গোষ্ঠী, আমলা ও রাজনীতিবিদদের একটি ত্রিভুজ ক্ষমতা কাঠামো গড়ে উঠেছে। এই কাঠামোর মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট, দুর্নীতি ও বৈষম্য দীর্ঘদিন ধরে চলেছে। ১৯৭৫ সালের পর ব্যক্তিগত সম্পদের ওপর সীমা তুলে দেওয়ার মাধ্যমে এই প্রবণতা আরও শক্তিশালী হয়। ফলে দ্রুত ধনী হওয়ার প্রবণতা, মানি লন্ডারিং ও পুঁজি পাচার বেড়েছে। কর ব্যবস্থার আওতায় তাদের আনা সম্ভব হয়নি।