tanaka
প্রচ্ছদজাতীয়প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের অবসান ঘটাতে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানান, খুব শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর হবে। তিনি বলেন, “প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছিল। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য, তাই মিটার চার্জ পদ্ধতিটি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা ‘মিটার ভাড়া’ দিতে হয়। গ্রাহকদের মূল অভিযোগ ছিল—মিটারের মূল দাম পরিশোধের পরও বছরের পর বছর এই চার্জ নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে এই চার্জ বাতিলের দাবি জানিয়ে আসছিল। সরকারের এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।