tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রদূত হচ্ছেন তিন সেনা কর্মকর্তা

রাষ্ট্রদূত হচ্ছেন তিন সেনা কর্মকর্তা

সরকার তিনজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে প্রেষণে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে।

সেনা কর্মকর্তারা হলেন—

  • লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার।
  • মেজর জেনারেল মো. জাহাংগীর আলম, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক।
  • মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর সাবেক কমান্ড্যান্ট।

সম্প্রতি সরকার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল করেছে। এই রদবদলের ফলে তিন সেনা কর্মকর্তার পদে নতুনরা দায়িত্ব গ্রহণ করেছেন।