জুলাই সনদকে দেশের ভবিষ্যৎ ও নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “আমাদের কিছু পর্যবেক্ষণ রয়েছে। এগুলো নিয়ে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করব। প্রধান ইস্যুগুলোতে আমরা রাজনৈতিক দলগুলো একমত হয়েছি। জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যৎ ও নির্বাচনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তিনি রাজধানীর গুলশানে রাত ১১টা পর্যন্ত বৈঠক করেন।
বৈঠকের পর অসুস্থ হয়ে পড়লে রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।



