tanaka
প্রচ্ছদরাজনীতিডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। তাদের মনোনীত প্রার্থীদের মধ্যে ভিপি (সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র আবিদুল ইসলাম খান। জিএস (সাধারণ সম্পাদক) পদে প্রার্থী হয়েছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর বারী হামিম। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হিসেবে আছেন তানভীর হাদি আল মায়েদ।

বুধবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই প্যানেল ঘোষণা করেন।

ঘোষিত অন্যান্য পদের প্রার্থীদের তালিকা:

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: আরিফুল ইসলাম
  • বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: এহসানুল ইসলাম
  • কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: চেমন ফারিয়া ইসলাম মেঘলা
  • আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মো. মেহেদী হাসান
  • সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আবু হায়াত মো. জুলফিকার জিসান

গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর স্মরণে খালি রাখা হয়েছে।

  • ক্রীড়া বিষয়ক সম্পাদক: চিম চিম্যা চাকমা
  • ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক: মো. সাইফ উল্লাহ (সাইফ)
  • সমাজসেবা সম্পাদক: সৈয়দ ইমাম হাসান অনিক
  • ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক: মো. আরকানুল ইসলাম রূপক
  • স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক: আনোয়ার হোসাইন
  • মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: মো. মেহেদী হাসান মুন্না

সদস্য পদে প্রার্থীরা হলেন:
মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান এবং নিত্যানন্দ পাল।

এদিকে, ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা একদিন বাড়ানো হয়। ১৮ আগস্টের পরিবর্তে ১৯ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ দেওয়া হয়। ফলে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। ওই দিনও ছাত্রদলের নেতা-কর্মীরা একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।