tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদঅন্যান্যআমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলবো: জুবাইদা রহমান

আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলবো: জুবাইদা রহমান

বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি উপজেলায় নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। পাশাপাশি প্রতিটি উপজেলায় নিরাপদ প্রসবব্যবস্থা নিশ্চিত করা এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান লেক পার্কে গুলশান–বনানী–বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হলে নারীবান্ধব সরকার প্রতিষ্ঠা করা হবে। নারী শিক্ষার প্রসারে বাল্যবিয়ে বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাব্যবস্থা সম্প্রসারণ করা হবে এবং প্রয়োজনীয় আর্থিকসহ অন্যান্য সহায়তা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, কর্মজীবী নারীদের জন্য সবেতন ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে। একই সঙ্গে বাবা-মায়ের ভরণপোষণ আইনের কার্যকর বাস্তবায়নেও গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, মহাসচিব সৈয়দ আহসান হাবীবসহ সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।