tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) রাখা হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সভায় র‌্যাবের নাম ও পোশাক নিয়ে প্রাথমিক ধারণা উপস্থাপন করা হয়েছে। সংস্থাটিকে নতুনভাবে গঠন করার উদ্যোগ নেওয়া হবে এবং সর্বস্তরের মতামত সংগ্রহের পর আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা কমিটির পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

র‌্যাব ২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয়। তখন বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে জঙ্গিবাদের বৃদ্ধি ও আইনশৃঙ্খলার অবনতির প্রেক্ষাপটে পুলিশ, সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, ভিডিপি, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যদের নিয়ে এই বাহিনী গঠিত হয়েছিল। পরবর্তীতে ‘ক্রসফায়ার’ ও ‘বন্দুকযুদ্ধের’ নামে শতশত বিচারবহির্ভূত হত্যার অভিযোগের মুখে র‌্যাব সমালোচিত হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একাধিকবার র‌্যাব বিলুপ্তির আহ্বান জানালেও সরকার সাড়া দেয়নি। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে যুক্তরাষ্ট্র সরকার র‌্যাব এবং কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর ‘ক্রসফায়ার’ কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।

২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) র‌্যাব বিলুপ্তির পাশাপাশি সীমান্তরক্ষায় বিজিবি এবং সামরিক গোয়েন্দা কর্মকাণ্ডে পরিধি সীমিত করার সুপারিশ করে।

সবশেষে, র‌্যাব গঠনের ২২ বছর পর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই বাহিনীর নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ রাখার সিদ্ধান্ত নেয়।