tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ভিসা পেতে বাংলাদেশিদের জন্য ‘ভিসা বন্ড’ বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

ভিসা পেতে বাংলাদেশিদের জন্য ‘ভিসা বন্ড’ বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে নতুন শর্ত যুক্ত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে (বি১/বি২) ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ জমা দেওয়া বাধ্যতামূলক হবে।

সোমবার (১৯ জানুয়ারি) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। তবে ঘোষণায় স্পষ্ট করা হয়েছে যে, ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের জন্য এই শর্ত প্রযোজ্য হবে না।

দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড পরিশোধ ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইটগুলো প্রতারণামূলক হতে পারে। এছাড়া, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থ ফেরতযোগ্য নয় বলেও জানানো হয়েছে।