বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার বিকেলে তিনি গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হন এবং সেখানে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলীসহ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



