tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিআগামী ২৩ আগস্ট চকরিয়ায় বিএনপির সম্মেলন, প্রধান অতিথি সালাহউদ্দিন আহমদ

আগামী ২৩ আগস্ট চকরিয়ায় বিএনপির সম্মেলন, প্রধান অতিথি সালাহউদ্দিন আহমদ

দীর্ঘ পাঁচ বছর পর বহুল প্রত্যাশিত চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৩ আগস্ট। চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ।

চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক জানান, সম্মেলনের প্রস্তুতি হিসেবে মাঠ পরিষ্কার, প্যান্ডেল নির্মাণ ও মঞ্চ তৈরির কাজ চলছে। মাঠে অন্তত ৫০ হাজার মানুষের সমাগমের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সম্মেলন বাস্তবায়ন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির আহবায়ক সাবেক ছাত্র ও যুবনেতা জাহাঙ্গীর ভুট্টো এবং যুগ্ম আহবায়ক হিসেবে আছেন সাবেক চেয়ারম্যান নুরমোহাম্মদ মানিক, আলী আহমদ মেম্বার, আলহাজ্ব কুতুবউদ্দিন ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ এম ওমর আলী। পাশাপাশি ৬-৭টি উপকমিটিও গঠন করা হয়েছে।

চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী জানান, সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন সাবেক এমপি হাসিনা আহমদ। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না। এছাড়া আরও জেলা-উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা যোগ দেবেন।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক জাহাঙ্গীর ভুট্টো বলেন, সম্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব এনামুল হক এবং সঞ্চালনা করবেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী।

উল্লেখ্য, সর্বশেষ ২০২০ সালের ১২ মার্চ চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই কমিটির সভাপতি ছিলেন আনসারুল ইসলাম বাবুল মিয়া এবং সাধারণ সম্পাদক ছিলেন অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী। পরে বিভিন্ন সময় কমিটি পরিবর্তনের মধ্য দিয়ে সর্বশেষ গত ৫ আগস্ট আহবায়ক এনামুল হককে রেখে নতুন সদস্য সচিব করা হয় এম মোবারক আলীকে।