রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের একাধিক কর্মসূচি রয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচির সংক্ষিপ্ত তালিকা নিচে তুলে ধরা হলো।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
- সকাল ১১টা: সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বিএনপির কর্মসূচি
- সকাল ১১টা ৩০ মিনিট: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কর্মপরিকল্পনার উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
- রাত ৯টা: বনানী সংসদ সদস্য আবাসিক এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী অফিস উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কর্মসূচি
- সকাল ১০টা: হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টমার্টিন দ্বীপের মাস্টারপ্ল্যান বিষয়ে আয়োজিত এক কর্মশালায় অংশগ্রহণ করবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।



