tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়ার মৃত্যুতে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক পালিত

খালেদা জিয়ার মৃত্যুতে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক পালিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক। বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া তিন দিনের এই রাষ্ট্রীয় শোক আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) শেষ হবে।

রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে আজও দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইভাবে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

সচিবালয়ে গিয়ে দেখা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থাকা নতুন ১ নম্বর ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। অনেক কর্মকর্তা কালো ব্যাজ ধারণ করেছেন। তবে সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনায় শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

দীর্ঘ ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বুধবার রাজধানীর জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে দাফন করা হয়। এর আগে বিকাল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নামে।