tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশনিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ল বালুর ট্রাক, নিহত ৪

নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ল বালুর ট্রাক, নিহত ৪

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাট এলাকায় বালুবাহী ট্রাক উল্টে চাপা পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী–নাটোর মহাসড়কের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম (১৫), পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামাণিকের ছেলে মুনকার প্রামাণিক (৩৫), নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু (৪০) এবং রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন (৬০)। আহত ব্যক্তি হলেন— পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে রায়হান আলী (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঝলমলিয়া এলাকায় প্রতিদিনের মতো সকালে কলার হাট বসেছিল। এ সময় ঘন কুয়াশার মধ্যে নাটোরগামী একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে বাজার এলাকায় ঢুকে পড়ে এবং উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহতদের একজনের মরদেহ স্বজনরা ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আরও তিনজনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার করা মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই কলা ব্যবসায়ী ছিলেন।

পুঠিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সারওয়ার হোসেন কালবেলাকে জানান, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যস্ত বাজার এলাকায় ঢুকে পড়ে এবং উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় রায়হান আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী কালবেলাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধারে নাটোর ও পুঠিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।