tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিএকীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবেন

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবেন

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা আজ থেকে তাদের আমানতের অর্থ ফেরত পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথম ধাপে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়া হবে।

একীভূত ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

এদিকে, পাঁচটি ইসলামি ব্যাংকের আমানত ফেরত দেওয়ার সময়সূচি ও সাধারণ আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় একটি স্কিম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এই স্কিমের বিস্তারিত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব সাধারণ গ্রাহকের আমানত দুই লাখ টাকা পর্যন্ত, তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ‘আমানত সুরক্ষা আইন’-এর আওতায় এই অর্থ যেকোনো সময় সম্পূর্ণভাবে উত্তোলন করা যাবে। আর যাদের আমানত দুই লাখ টাকার বেশি, তাদের ক্ষেত্রে কিস্তিতে অর্থ উত্তোলনের সুযোগ থাকবে। চলতি ও সঞ্চয়ী হিসাবের অর্থ নির্ধারিত মেয়াদে তুলতে পারবেন গ্রাহকেরা। এ ক্ষেত্রে পুরো আমানত তুলতে সর্বোচ্চ ২৪ মাস সময় লাগতে পারে।

তবে ক্যানসার, কিডনি ডায়ালাইসিসসহ গুরুতর রোগে আক্রান্ত আমানতকারীদের জন্য মানবিক বিবেচনায় বিশেষ সুবিধা রাখা হয়েছে। চিকিৎসার প্রয়োজনে তারা নির্ধারিত সময়সীমা ও সীমার বাইরে গিয়েও আমানতের অর্থ উত্তোলন করতে পারবেন।