tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ রবিবার (৭ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

রাজউকের কর্মসূচি

• সকাল ১০টা : গুলশানে রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা হবে। 

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি

• সকাল ১০টা : আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে কার্বন ট্রেডিং বিষয়ক কর্মশালায় অংশ নেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শিল্প উপদেষ্টার কর্মসূচি

• সকাল ১০টা ৩০ মিনিট : বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। 

সংস্কৃতি উপদেষ্টার কর্মসূচি

• সকাল ১০টা ৩০ মিনিট : বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।