শীতের দাপটে কাবু দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। ফলে স্থবির হয়ে পড়েছে এই জেলার জনজীবন। হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে লোকজন কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। বিশেষ করে খেটেখাওয়া ও ছিন্নমূল মানুষজনকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া ঠাণ্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। আজ রবিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে।
সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘রবিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। তাপমাত্রার এই পতন মৃদু শৈত্যপ্রবাহের ঘরে পড়েছে।



