tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...

চুক্তির পরেও ফিলিস্তিনিদের উত্তর গাজায় না ফিরতে ইসরায়েলের সতর্কতা

গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে হামাস ও ইসরায়েল একমত হওয়ার পরও, ইসরায়েল ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে না যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে। শান্তি পরিকল্পনার এই প্রথম পর্যায়ে উভয় পক্ষ স্বাক্ষর সই করলেও, ইসরায়েল এখনও উত্তরের সেই অঞ্চলে ফিরে যাওয়া বিপজ্জনক বলে মনে করছে।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদ্রাই জানান, গাজার উত্তরাঞ্চল (যা গাজার মধ্য ও উত্তর অংশকে পৃথককারী উপত্যকা হিসেবে পরিচিত) এখনো যুদ্ধক্ষেত্র হিসেবে গণ্য। তিনি বলেন, “ইসরায়েলি বাহিনী গাজা শহরকে ঘিরে রেখেছে, সেখান ফিরে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। আপনার নিরাপত্তার জন্য, উত্তরে বা সেক্টরের দক্ষিণ ও পূর্ব অংশে, যেখানে ইসরায়েলি সেনারা অবস্থান করছে এবং কার্যক্রম পরিচালনা করছে, পৌঁছানো থেকে বিরত থাকুন। সরকারি নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব এলাকায় প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।”

অন্যদিকে, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি সইয়ের মধ্যেই ইসরায়েলি যুদ্ধবিমান গাজায় হামলা চালিয়েছে। গাজা সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর জানান, যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে, বিশেষ করে গাজা সিটিতে আক্রমণ চালিয়েছে।