tanaka
প্রচ্ছদরাজধানী৮ দফা দাবিতে মগবাজারে রেল অবরোধ সিলেটবাসীর

৮ দফা দাবিতে মগবাজারে রেল অবরোধ সিলেটবাসীর

রাজধানীর মগবাজারে টাঙ্গুয়া এক্সপ্রেস চালুর দাবিতে রেল অবরোধ করেছেন ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী। শনিবার দুপুরে মগবাজার রেলক্রসিং এলাকায় তারা বিক্ষোভ ও রেল অবরোধ কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা জানান, অনুমোদিত টাঙ্গুয়া এক্সপ্রেস দ্রুত চালুর দাবিসহ মোট আট দফা দাবি নিয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। সিলেট-ঢাকা রেলপথের অবহেলা, চলমান দুর্ভোগ এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থার ঘাটতির প্রতিবাদেই তারা এই কর্মসূচি পালন করছেন।

বিক্ষোভ চলাকালে এক পর্যায়ে তারা একটি ট্রেনের গতিরোধ করেন। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করেন।